ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর খাঁ (৩৮) ও নুর আলম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর লামছি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর খাঁ চর লামছি এলাকার মৃত সৈয়দ খাঁর ছেলে। অপর আসামি নুর আলম একই এলাকার নুরনবীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬