ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জামায়াত আমির আসছে শুক্রবার,সমাবেশের মাঠ প্রস্তুত

লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনমত গড়তেই এই বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে এই জনসভা শুরু হবে। সমাবেশ সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জনসভাস্থল পরিদর্শনে যান স্থানীয় জামায়াত নেতারা। মাঠের দক্ষিণ প্রান্তে বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে লিফলেট বিতরণ ও প্রচারণা।

জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহম্মদ বলেন,“মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। আমরা আশা করছি, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারসহ ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।

সাবেক জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী জানান, জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। দলীয় আমিরের সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাত উল্ল্যাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

জনসভাকে কেন্দ্র করে জেলা পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

গত বছরের ২২ ফেব্রুয়ারি একই মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন শফিকুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

লক্ষ্মীপুরে জামায়াত আমির আসছে শুক্রবার,সমাবেশের মাঠ প্রস্তুত

আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬