কয়রা ও পাইকগাছার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ পরিদর্শন করেছেন খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ মাওলানা আবুল কালাম আজাদ।
রবিবার (৩ মে) নিয়মিত পরিদর্শনে অংশ হিসেবে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন খুলনা-০৬ এর মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ । এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাইকগাছা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান সহ উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। তাদের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন।
-
এসকে এম মহসিন রেজা উপজেলা প্রতিনিধি (খুলনা) - আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 100
জনপ্রিয় সংবাদ




















