তবে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বিরাট কোহলির। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে নম্বর ৪ থেকে উঠে সরাসরি নম্বর ২-এ জায়গা করে নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তিন ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে ৩০২ রান, যার মধ্যে আছে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক। স্ট্রাইক রেট ১১৭.০৫, গড় ১৫১—তার এই অসাধারণ ফর্মই ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জেতানোর পাশাপাশি র্যাংকিংয়েও বড় পরিবর্তন এনেছে। কোহলির বর্তমান রেটিং ৭৭৩।
সিরিজে রোহিতও ছিলেন অসাধারণ ছন্দে।
দুটি অর্ধশতকে ১৪৬ রান করে নিজের শীর্ষস্থানকে আরো পোক্ত করেছেন ভারতীয় অধিনায়ক।






















