- খুলনার রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) শেখ মহিদুল হক মিঠু (৪৫)-এর লাশ করেছে নৌপুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলব্রিজসংলগ্ন পাওয়ার প্লান্ট (জাবুসা)-এর সামনে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত রবিবার (৯ নভেম্বর) পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠু।
রূপসা নৌ পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইন ডেস্ক 



















