ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মাসুদ রানা মাসুম
রুমা, বান্দরবান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তার আওতায় ৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে এবং ৩০০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থুইসাপ্রু মারমা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি লাললিয়ান সম সাইলোক, উচহ্লা মারমা, সদর ইউপি মেম্বার জনমনি ত্রিপুরা, উসাথোয়াই মারমা, চিংসাথোয়াই মারমা (বিপ্লব), যুবদলের সদস্য সচিব মংক্যাচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে থুইসাপ্রু মারমা বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় বিএনপি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

রুমায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৮:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬