হেইডেনের মেয়ে ও ক্রিকেট প্রেজেন্টার গ্রেস হেইডেন রুটের সেঞ্চুরির পর সোশ্যাল মিডিয়ায় হাস্যরসে মাতেন।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘রুট, ধন্যবাদ। তুমি আমাদের সবার চোখ বাঁচালে।’ পরের ভিডিও বার্তায় আরো যোগ করেন, ‘অ্যাশেজে জীবনে প্রথমবার আমি কোনো ইংরেজ ক্রিকেটারের জন্য চিয়ার করেছি। আর বাবা যদি কখনো এমন বাজি ধরে, আমি তাকে ডিসওন করব!’
তার এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়।
অন্যদিকে ম্যাথিউ হেইডেনও রুটকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই বাজিতে আমার মতো এত ‘স্কিন ইন দ্য গেম’ আর কারো ছিল না… সত্যিই।”






















