পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ইতিহাসের প্রথম নিলামে দল পেয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
লেগ স্পিন অলরাউন্ডার রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। ফাস্ট বোলার নাহিদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তার দাম উঠেছে ৬০ লাখ পাকিস্তানি রুপি।
টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তার দামও ৬০ লাখ।
তবে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, শরীফুল ইসলাম, তানজিম হাসানকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।
পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতা রিশাদের নিলামে ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি।
ক্রীড়া ডেস্ক, 

























