দক্ষিন রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাসান কাউছার, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর। কিশোর ও তরুণদের মাদক ও সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এ ধরণের আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা উপজেলা প্রশাসনের।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















