ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে জমি বিরোধে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. হানিফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী আবদুল বারেকের বিরুদ্ধে কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে।
রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
নিহতের ছেলে রিপন জানান, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে মাটি কাটায় বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র এনে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দিলে আবদুল বারেক ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারতে থাকেন।
তিনি আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে মো. হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রায়পুরে জমি বিরোধে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬