ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের পলেস্তার ধসে আ*হ*ত ৫ ছাত্রী ‎

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ১০ নং ইউনিয়ন দেবীপুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়–এ ক্লাস চলাকালে ছাদের ও ভিমের অংশ ধসে পড়ে ষষ্ঠ শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
‎আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে— নাদিয়া, ঋতু বন্নিক ও সামিয়া। বাকি দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
‎প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে পাঠদান চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথা ও শরীরে আঘাত পায়।
‎বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের ভিমের অংশ ধসে পড়ে। এতে ৫ জন ছাত্রী আহত হয়েছে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”
‎ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ ভবনে ক্লাস নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান।
‎হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রায়পুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের পলেস্তার ধসে আ*হ*ত ৫ ছাত্রী ‎

আপডেট সময় : ০১:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬