ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে পুলিশের বিশেষ অভিযান পিস্তল গুলিসহ পিকআপ চালক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন ফোন জব্দ করে পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
​অভিযান চলাকালে একটি দ্রুতগামী মিনি পিকআপকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে রামু থানার সামনে মরিচ্যাগামী সড়কের হাজারীকুল এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হয়।
​পরবর্তীতে মিনি পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে, ব্রেকের পাশের পাদানি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চালক মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।
​এদিকে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, গ্রেপ্তারকৃত সোহেল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমানের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন সময় তাকে নিয়ে চলাফেরা করতেন। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি পুলিশি তদন্তের পরেই স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামুতে পুলিশের বিশেষ অভিযান পিস্তল গুলিসহ পিকআপ চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬