রান্নাঘরে তেল থেকে দাগ হওয়া একেবারে স্বাভাবিক। বিশেষ করে রান্নার সময় দেওয়ালে তেল ছিটে যায়, যার ফলে দেয়াল খুব দ্রুত তেলচিটে হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই দাগ তোলা কষ্টসাধ্য হয়ে ওঠে। তবে ঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে সহজেই এই তেলচিটে দাগ তোলা সম্ভব।
রান্নাঘর শুধু খাবার তৈরি করার জায়গা নয়, রান্নার সময় অনেক সময় দেয়ালে হলুদ দাগ বা তেলের ছোপ পড়ে যায়। এই জেদি দাগ তোলার জন্য নীচের ঘরোয়া টিপসগুলো কাজে লাগানো যেতে পারে:
বেকিং সোডা
দেয়ালে থাকা তেল ও মসলার দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করা যায়। সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাগের উপর লাগিয়ে হালকা ঘষলে দেয়াল পরিষ্কার হয়ে যাবে।
কর্নফ্লাওয়ার
বেকিং সোডার মতোই কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। একটি পাত্রে সামান্য পানি নিয়ে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে পেস্ট বানান। তেলচিটে জায়গায় লাগিয়ে ক্রাবার দিয়ে ঘষলেই দাগ উঠে যাবে।
ভিনেগার
তেলের জেদি দাগ তোলার জন্য ভিনেগারও কার্যকর।
একটি পাত্রে সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে দাগের উপর ১০–১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে দেয়াল পুরো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও ভিনেগার ব্যবহার করলে রান্নাঘরের দুর্গন্ধও দূর হয়।
অনলাইন ডেস্ক 

























