ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রফিকুল হক স্যার রাণীশংকৈল উপজেলা পরিদর্শন করেন। দিনের শুরুতেই ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি করতে নির্দেশনা দেওয়া হয়। সাথে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, বাল্যবিবাহ রোধ, আত্নহত্যা ও মাদকের কুফল সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে বলা হয়। পরবর্তীতে মহারাজাহাট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা ও উপস্থিতি নিশ্চিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়। এরপর ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।এসময় স্যার জগদল কাশিপুর রাজবাড়ী ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন। পরবর্তীতে তিনি উপজেলার সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে সামাজিক ও অর্থনৈতিক জীবনে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও সাইকেল প্রদান করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়। একই প্রাঙ্গনে স্যার কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তারপর রাণীশংকৈল পৌরসভা মার্কেটের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের শেষ ভাগে স্যার ব্র্যাক আয়োজিত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মো:মতিউর রহমান রানীশংকৈল: উপজেলা প্রতিনিধি 



















