ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ: সিইসি

  • আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • 375

নিউজ ডেস্ক:: রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনকে আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে বলেও জানালেন তিনি।

রোববার (২১ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তিনি জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন,ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ: সিইসি

আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮