ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাট কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে মুসল্লিদের জন্য আরও উন্নত ও প্রশস্ত পরিবেশে ইবাদত-বন্দেগির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এটি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় রাজারহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজারহাট কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬