ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার ছিনাই এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে ছিনাই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক),৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২১০ টাকা এবং একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন,এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬