ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকের ভয়াল থাবা রুখতে আবারও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, এসকাফ ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে পুলিশের এই তৎপরতা।
শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ছিনাই এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে ছিনাই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২১০ টাকা এবং একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬