ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের সিন্দুরমতি পুকুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা মন্ত্রী দুলুর

রাজারহাটের সিন্দুরমতি পুকুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা মন্ত্রী দুলুর :

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সিন্দুরমতী পুকুরকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় সিন্দুরমতী পুকুরপাড়ে অনুষ্ঠিত মেলা প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, সিন্দুরমতী পুকুরকে ঘিরে তার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে বিশেষজ্ঞ আর্কিটেক্ট এনে আধুনিক ও নান্দনিক পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মন্দির ও দোকানপাট পুকুরের সৌন্দর্য ব্যাহত করছে। এসব স্থাপনা অপসারণ করে একটি পরিকল্পিত ক্যাম্পাসের মধ্যে মন্দির পুনঃস্থাপন করা হবে। এছাড়া পুকুরের আশপাশের বেদখল হওয়া জমি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে চিহ্নিত করে উদ্ধার করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, আগামী শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী সিন্দুরমতী মেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। মেলায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সার্কাস, মাদক ও জুয়ার মতো অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এতে মেলার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।
লালমনিরহাটকে একটি আধুনিক ও আলোকিত জেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদক ও জুয়াসহ সব ধরনের অপকর্ম বন্ধে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। “বাংলাদেশ সকল ধর্ম ও মানুষের-এটাই আমাদের স্বাধীনতার মূলমন্ত্র,” যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এ সময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ এবং লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আ. মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা উপলক্ষে পুকুরপাড় এলাকায় হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখতে মানুষের ব্যাপক সমাগমে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজারহাটের সিন্দুরমতি পুকুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা মন্ত্রী দুলুর

আপডেট সময় : ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬