ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ।

‎মঙ্গলবার সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার আমিনুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া, এসআই জাহাঙ্গীর আলম সহ সিলেট রেঞ্জ, মৌলভীবাজার জেলা পুলিশ ও রাজনগর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা।

‎এ সময় বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‎পাশাপাশি মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

‎এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের প্রত্যাশা, দুর্যোগকালীন সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের সময় অনেকটা উপকার হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬