ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি নিহত

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • 446

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি নিহত
নিজস্ব প্রতিবেদক,

পুরান ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছে। নিহতের নাম সাগর।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে কোতোয়ালি এলাকার তাঁতীবাজার চিত্রা সিনেমা হলের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত সাগর ডাকাত দলের সদস্য ছিল বলে ভাষ্য পুলিশের। কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় আসামি সে।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহেন শাহ জানান, রাতে চিত্রা সিনেমা হলের সামনে দিয়ে একসঙ্গে কয়েকজনকে হেঁটে যেতে দেখে পুলিশ তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়লে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর ঘটনাস্থলে সাগরকে পড়ে থাকতে দেখা যায়। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি নিহত

আপডেট সময় : ০৬:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭