ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডাকাতিকালে চাপাতির আঘাতে শিশুসহ আহত ৩

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • 555

banner_700x330_chicken_supemeঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতের হামলায় এক শিশুসহ ৩জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ডলি আক্তার (৪০) ও তার শিশু কন্যা শাহানারা ওরফে সাহা (৭) এবং পথচারী জালাল উদ্দিন।

জানা গেছে, কদমতলী থানার পাটেরবাগ ২ নম্বর গলির হেলাল উদ্দিনের বাড়ির ভাড়া ডলি আক্তারের বাসায় আজ মঙ্গলবার রাতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এসময় বাসায় ডলি আক্তার ও তার মেয়ে ছিলেন। ডলি আক্তার ডাকাত দলের সদস্যদের বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় তার শিশু কন্যা এগিয়ে গেলে তাকে কোপানো হয়।

তাদের ডাক চিৎকারের সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পথচারী জালাল তাদের একজনকে আটকের চেস্টা করে। এসময় তাকেও কোপানো হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কদমতলী থানার ডিউটি অফিসার বলেন, এ ধরণের একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

রাজধানীতে ডাকাতিকালে চাপাতির আঘাতে শিশুসহ আহত ৩

আপডেট সময় : ১২:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫