ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

  • আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • 359

1241
রাজধানীর পল্লবীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবার। কিশোরীর নাম তানিয়া আক্তার (১৬)। গতকাল গত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কিশোরীর মা রানু আক্তার বলেন, তিনি পোশাক তৈরির একটি কারখানায় কাজ করেন। গতকাল রাত ১০টার দিকে বাসায় ফেরেন। দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মেয়ের গলায় কালচে দাগ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি আরও জানান, আলামত দেখে মনে হয়েছে, ধর্ষণের পর তার তানিয়াকে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫