ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ৮১জন

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটিতে রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি হিসেবে মোহাম্মদ রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম তালুকদার-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া দপ্তর সম্পাদক ও পদমর্যাদায় সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন। কমিটিতে আরও বিভিন্ন পদে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে নেতারা বলেন, তারেক জিয়া প্রজন্ম দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপজেলা নেতারা বলেন, কমিটিতে কোনো ধরনের আধিপত্য বা প্রতিহিংসার স্থান থাকবে না। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য। পর্যায়ক্রমে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করা হবে বলেও জানান তারা।
নেতারা আরও বলেন, সংগঠনের নেতাকর্মীরা অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থেকে সততা, আমানতদারি ও ঐক্যের সঙ্গে কাজ করবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশকে এগিয়ে নিতে নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ৮১জন

আপডেট সময় : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬