চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোগলের হাট বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও ১ নং দুই নং ওয়ার্ডের জনসাধারণউদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য মো. আবু বক্কর এবং ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমেদ জাবেদসহ অনেকে।
র্যালি ও সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রতিবেদক: ওমর ফারুক 



















