ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর সিকদার পাড়ায় স্থাপিত খালুশাহ জামে মসজিদের দানবাক্স চুরির দায়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় হাসান মুরাদ (৩০) নামে এক চোরকে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

‎স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, দক্ষিণ রাজানগর রাজাভূবন সিকদার পাড়া টেকে স্থাপিত স্থানীয় খালুশাহ জামে মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা নিয়ে পাশে সন্দেহজনক ভাবে স্থানীয়রা ঘুরাঘুরি করতে দেখে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চুরির কথা স্বীকার করলে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

‎সে স্থানীয় ৩নং ওয়ার্ডের রাজাভূবন সিকদার পাড়া এলাকার মো. হোসেন প্রকাশ মাছুমের ছেলে।

‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় ছিনতাই মামলা ও মডেল থানায় চুরির মামলার অভিযোগে গত ৬ জুলাই গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। গত এক সপ্তাহ পূর্বে জেল থেকে বের হয়ে আবার মসজিদের দানবাক্স চুরির অভিযোগ জনতা হাতেনাতে ধরে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

‎ক্যাপশন : রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬