ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ৭দফা দাবিতে ইউএনওকে স্মারকলিপি প্রদান যুবসেনার

‎চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মাদক,গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,নারী ও শিশু নির্যাতন এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জনস্বার্থে ৭দফা দাবি জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ)।

‎রোববার (৬সেপ্টেম্বর) সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

‎স্মারকলিপিতে জনদুর্ভোগ নিরসন,মাদকমুক্ত সমাজ গঠন, গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস শাকুর,সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক হোসাইন, পৌরসভা যুবসেনার সভাপতি মুহাম্মদ হারুনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

‎নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ৭দফা দাবিতে ইউএনওকে স্মারকলিপি প্রদান যুবসেনার

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬