ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রহনপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল: মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ঐক্যের আহ্বান

আজ ২৭ ফেব্রুয়ারি, ৯ রমজান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান ডাবলু, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রহনপুর পৌরসভা শাখা। সভাপতির বক্তব্যে তিনি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে নৈতিকতা, ধৈর্য, সহমর্মিতা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করে। তিনি রমজানের শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। তিনি বলেন, মাহে রমজান শুধু ইবাদতের মাস নয়; এটি আত্মসংযম, ত্যাগ ও মানবসেবার এক অনন্য প্রশিক্ষণকাল। তিনি আল্লাহ ঘোষিত বিধান অনুযায়ী জীবন পরিচালনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোমস্তাপুর উপজেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম বকুল, জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, রহনপুর পৌরসভা এবং স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

রহনপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল: মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০৬:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬