রংপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এর সঙ্গে রংপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১.৩০ ঘটিকায়
সভায় নবাগত পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” তিনি আরো বলেন, গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের জন্য। রংপুর জেলাকে মাদক, জুয়া মুক্ত ও সার্বিক আইন শৃঙ্খলায় উন্নতি সাধনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, তাদের পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) রংপুর,
জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়, রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ।##২৮-০৪-২৬ ইং
আখতারুজ্জামান মিলন
০১৭৩৫ ১৭৯৩৪৮
আখতারুজ্জামান মিলন (রংপুর) জেলা প্রতিনিধি. 



















