ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানির দায়ে গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

  • আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • 525

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: যৌন হয়রানির দায়ে দুই বছরে ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে গুগল। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান সুন্দর পিচাই।নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সাড়া দিয়ে কর্মীদের ইমেইল পাঠিয়েছেন পিচাই।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের তিন জ্যেষ্ঠ নির্বাহীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকলেও অর্থের বিনিময়ে তাদের রক্ষা করেছে গুগল।এর পরপরই কর্মীদের ইমেইলের মাধ্যমে ৪৮ কর্মীকে বহিষ্কার করার সংবাদটি জানানো হল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে-এর মধ্যে ১৩ জ্যেষ্ঠ ব্যবস্থাপক বা আরও ওপরের পদের কর্মী।পিচাই আরও বলেন, বহিষ্কৃত কোনো কর্মীকেই প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার সময় সহায়তা প্যাকেজ দেয়া হয়নি।

ইমেইলে গুগলের কর্মী ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এইলিন ন’টনের স্বাক্ষর ছিল বলে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টুলের মাধ্যমে নাম গোপন রেখে অসঙ্গত আচরণের বিষয়ে অভিযোগ করতে পারেন কর্মীরা।

গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, সহকর্মীর সঙ্গে সব ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের যে কোনো ধরনের সম্পর্ক প্রকাশ করতে গুগলের নীতিমালা আপডেট করা হয়েছে।

কর্মীদের পাঠানো ইমেইলে বলা হয়,‘গুগল এমন একটি কর্মক্ষেত্র যেখানে আপনি যাতে আপনার সবচেয়ে ভালো কাজটি করতে নিজেকে নিরাপদ মনে করেন,তা নিশ্চিত করতে গুগল অঙ্গীকারবদ্ধ এবং এখানে যে কেউ অসঙ্গত আচরণ করলে তার ফল গুরুতর হয়।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যৌন হয়রানির দায়ে গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮