ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সোনালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক বাংলার সংবাদ
যশোরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাম্প্রতিক বিদেশ সফর শেষে দেশে ফেরার পর যশোরে এটি ছিল তাঁর প্রথম সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসির আঞ্চলিক ও শাখা পর্যায়ের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি শুরু হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, সরকারের এ উদ্যোগ সফল করতে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে সরকার উন্নয়ন, জনকল্যাণ ও দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি এ সময় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে সোনালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট সময় : ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬