যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর কোতোয়ালি মডেল থানার ৯টি যৌথ টিম কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক হোসেন ইমন ও তার সহযোগীরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক অন্য তিনজন হলেন ঢাকার জুরাইনের আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ গ্রামের শামিম (২৮) এবং নোয়াখালীর সাহারপাড় গ্রামের সাফায়েত হোসেন (২৮)।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছে, আটক চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবারই চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: 



















