ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিএনপি নেতাকে গুলি ও বোমা হামলার অভিযোগে আদালতে মামলা

যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের বিএনপি নেতা রুহুল আমিনকে গুলি ও বোমা হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের ভুক্তভোগী রুহুল আমিন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, চাঁদপাড়া গ্রামের মৃত জোহর আলীর ছেলে জসিম উদ্দীন এবং মৃত জয়নালের ছেলে রবিউল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, রুহুল আমিন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। অপরদিকে, আসামিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, চাঁদাবাজি ও নির্যাতনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে চাঁদপাড়া বেলেখাল মোড়ে একটি দোকানের ভেতরে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় দুই আসামি সেখানে এসে তাকে মারধর করেন। একপর্যায়ে জসিম কোমর থেকে একটি পিস্তল বের করে গুলি ছোড়েন, তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুই আসামি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বোমা বের করে রুহুল আমিনকে লক্ষ্য করে নিক্ষেপ করলে বিকট বিস্ফোরণ ঘটে। বোমার স্প্লিন্টারে তিনি আহত হন এবং গোপনে চিকিৎসা নেন।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে তারা পুনরায় এলাকায় সক্রিয় হয়ে ওঠেন। চলতি বছরের ২১ জুন সন্ধ্যা ৭টার দিকে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রুহুল আমিন কয়েকজনের সঙ্গে অবস্থানকালে জসিম ও রবিউল আরও দুইজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে রুহুল আমিনকে প্রাণনাশের হুমকি দেন।
বাদীর দাবি, প্রথম ঘটনার সময় অনুকূল পরিবেশ না থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে তিনি মামলা করতে পারেননি। বর্তমানে মামলা করার পরিবেশ সৃষ্টি হওয়ায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে বিএনপি নেতাকে গুলি ও বোমা হামলার অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬