ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বনবিড়ালের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 54

যশোরের বাঘারপাড়া উপজেলায় চলন্ত মোটরসাইকেলের সঙ্গে একটি বনবিড়ালের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহব্বত হোসেন (২৮) নামে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় বনবিড়ালটিরও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহব্বত হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের ছেলে। তিনি খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে ফার্নিচারের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। পথে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় পৌঁছালে একটি বনবিড়াল হঠাৎ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বনবিড়ালটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মহব্বতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় পৌঁছালে রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় মহব্বতের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া আঘাতে তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, দুর্ঘটনাস্থল থেকে ফার্নিচার তৈরির সরঞ্জামসহ একটি ব্যাগ এবং মৃত বনবিড়ালটির দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, যশোর-মাগুরা মহাসড়কের বিভিন্ন অংশে রাতের বেলায় প্রায়ই বন্য প্রাণী সড়ক পারাপার করে। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা মহাসড়কে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে বনবিড়ালের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬