যশোরের মনিরামপুর পৌর শহরে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে অর্ণব ফার্মেসী, রাবেয়া ফার্মেসী এবং নজরুল ড্রাগ হাউজে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ (ঘ) ধারা মোতাবেক প্রত্যেককে ফার্মেসীকে ৫০০০/- টাকা করে মোট ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করেন যশোর জেলা সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। মনিরামপুর থানার পুলিশ নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন এ অভিযান পরিচালনা করেন।
যশোরের মনিরামপুর (৩) তিন ফার্মেসীতে জ’রি’মানা ১৫,০০০ টাকা।
-
মনিরামপুর (যশোর) প্রতিনিধি - আপডেট সময় : ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- 121
জনপ্রিয় সংবাদ




















