ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পড়ে তিন যাত্রী হাসপাতালে ভর্তি

যশোরের বেনাপোল রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আসছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৬)সহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি। পথিমধ্যে কোনো এক সময় তারা ‘অজ্ঞান পার্টি’র কবলে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনটি বেনাপোল রেল স্টেশনে পৌঁছালে স্থানীয় যাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ ও অজ্ঞান হয়ে যাওয়াদের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে, তবে অপর দুইজন এখনও অচেতন রয়েছেন।

অচেতন হওয়া আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার দর্শনা এলাকার বাড়াদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপর দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়,এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যশোরের বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পড়ে তিন যাত্রী হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬