টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিকভাবে পরিদর্শনে আসেন স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) জনাব শরীফ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) হঠাৎ বিদ্যালয়ে তাঁর আগমনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, উপস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ আর খান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয় সম্পর্কে এপিএস জনাব শরীফকে অবহিত করেন।
আকস্মিক এই পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষকরা মন্ত্রীর এপিএসকে স্বাগত জানান। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ে মন্ত্রীর এপিএসের আকস্মিক পরিদর্শন
-
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: - আপডেট সময় : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















