ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ চলার সময়ে ওয়াকিটকি ব্যবহার, আইসিসির নিয়ম কি ভাঙল ইংল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 59

ম্যাচ চলার সময়ে ওয়াকিটকি ব্যবহার, আইসিসির নিয়ম কি ভাঙল ইংল্যান্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিতর্কের জন্ম দিয়েছে ইংল্যান্ড।

টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ড্রেসিংরুমের বাইরে ব্যালকনিতে বসে একটি ওয়াকিটকির মাধ্যমে কারো সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা।

অনেকেই প্রশ্ন করছেন, এতে কি আইসিসির আইন ভঙ্গ হয়েছে?

ঘটনাটি ঘটে নেপালের ইনিংসের খুব গুরুত্বপূর্ণ সময়ে, ১৯তম ওভারের শুরুর দিকে, যখন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।

ফলে অনেকের প্রশ্ন, কোচিং স্টাফের পক্ষ থেকে কি সরাসরি মাঠের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল?

আইসিসির নিয়ম কী?

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ম্যাচ চলাকালীন নির্ধারিত বিরতি ছাড়া কোচিং স্টাফের কেউ খেলোয়াড়দের সঙ্গে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন না। বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে এই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে এখনো ইংল্যান্ড দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তবে দলীয় একটি সূত্রের দাবি, ম্যাককালামের ওয়াকিটকি ব্যবহার খেলাসংক্রান্ত কৌশল নয়, বরং লজিস্টিক বা নিরাপত্তা বিষয়ক যোগাযোগের জন্য হতে পারে।

জানা গেছে, পুরো বিষয়টি ম্যাচ রেফারির প্রতিবেদনে উঠে এসেছে এবং প্রয়োজনে আইসিসি ভিডিও ফুটেজ পর্যালোচনা করতে পারে। নিয়ম ভঙ্গ প্রমাণিত হলে সতর্কবার্তা থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ম্যাচ চলার সময়ে ওয়াকিটকি ব্যবহার, আইসিসির নিয়ম কি ভাঙল ইংল্যান্ড

আপডেট সময় : ০৬:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬