ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে কিশোর খুন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা-য় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তারেক মিয়া (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে গ্রামের কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে তারেকের সঙ্গে প্রতিবেশী শফিক মিয়ার ছেলে আতিক মিয়ার (১৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেককে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মৌলভীবাজার রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে কিশোর খুন

আপডেট সময় : ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬