- রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বিরের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ।
তিনি জানান, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মনে হচ্ছে।
ওসি বলেন, নিহতের হাতে কোনোকিছু দিয়ে বাঁধার চিহ্ন আছে। মনে হচ্ছে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান।
বিস্তারিত আসছে…
ডিজিটাল ডেস্ক 



















