ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে মেহেরপুর জেলা বিএনপি।

আজ মঙ্গলবার সকাল মেহেরপুর শহরের বোসপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সুজন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান অশেষ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, সদস্য সচিব সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর মাসজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ভৈরব নদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল এবং সভা-সমাবেশের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মেহেরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬