ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি বলেছিলেন—‘পিএসজি কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না’

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে পারফরম্যান্সে নতুন রূপে হাজির পিএসজি। কোচ লুইস এনরিকের অধীনে দলটি এখন যেন এক শক্তিশালী ‘সুপার টিম’, যা ইউরোপজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া পর এই মৌসুমেও যেন উড়ছে তারা। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দলটির মিডফিল্ডার ভিতিনিয়া তুলে ধরেছেন এক চমকপ্রদ তথ্য, যা জড়িয়ে আছে লিওনেল মেসির সঙ্গে।

ভিতিনিয়ার ভাষ্য অনুযায়ী, পিএসজি ছাড়ার সময় মেসি নাকি বলেছিলেন, ‘তোমরা কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না।’

এই মন্তব্যের জবাব যেন পারফরম্যান্স দিয়েই দিচ্ছে পিএসজি। ভিতিনিয়া বলেন,
‘এখন আমরা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের পথে। আগের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হচ্ছে না, এটাই আমাদের উন্নতির প্রমাণ।

উল্লেখ্য, মেসি ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলেন। এই সময়ে ৭৫ ম্যাচে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্ট করেন তিনি। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা হয়নি তার। পরবর্তীতে তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মেসি বলেছিলেন—‘পিএসজি কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না’

আপডেট সময় : ০৮:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬