ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রো রেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ

  • রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রো রেলের স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন।

এর আগেও তারা দুবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিলেন বলে জানিয়েছেন। 

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

তিনি আরো বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

মেট্রো রেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫