ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় নিখোঁজ জেলে সোহাগ, ৭ দিনেও মেলেনি সন্ধান

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ জেলে সোহাগের সাত দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ সোহাগ ভবানীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেলে ইসমাইল হোসেন মাঝির ছেলে।

গত মঙ্গলবার সকালে বাবাসহ তিন ভাইয়ের সঙ্গে মাছ ধরতে মেঘনা নদীতে যান সোহাগ। হাকিমুদ্দিন-মির্জাকালু লঞ্চঘাটের পূর্ব পাশে ছালুর চরসংলগ্ন এলাকায় চলন্ত ট্রলার থেকে হঠাৎ নদীতে পড়ে যান তিনি। বাবা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মেঘনার তীব্র স্রোতে সোহাগ নিখোঁজ হন।

ঘটনার পর থেকে স্বজনরা মেঘনার বিভিন্ন চর, বেতুয়া ও মনপুরাসহ আশপাশের এলাকায় সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ সোহাগের সন্ধানে নদীতে নৌকা ও ট্রলারে মাইকিংও করা হচ্ছে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সোহাগের সন্ধানে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মেঘনায় নিখোঁজ জেলে সোহাগ, ৭ দিনেও মেলেনি সন্ধান

আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬