মুশফিকের রেকর্ড ভাঙবেন মাহমুদুল, বিশ্বাস বাঁহাতি ওপেনারের
-
অনলাইন ডেস্ক
-
আপডেট সময় :
০১:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- 38
মুশফিকের রেকর্ড ভাঙবেন মাহমুদুল, বিশ্বাস বাঁহাতি ওপেনারের
- বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহমান। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। পরে তার কীর্তিতে ভাগ বসান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এবার চতুর্থ ব্যাটার হিসেবে সেই কীর্তি গড়ার সুযোগ মাহমুদুল হাসান জয়ের।
ক্যারিয়ারসেরা ১৬৯ রানে সিলেট টেস্টে অপরাজিত আছেন মাহমুদুল। আগামীকাল ৩১ রানের সমীকরণ মেলাবেন বলে মনে করেন তার ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম। শুধু ডাবল সেঞ্চুরি নয়, বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলবেন বলে বিশ্বাস সাদমানের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
বর্তমানে রেকর্ডটির মালিক বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক। ২০১৮ সালে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার। তার সেই ইনিংস ছাড়িয়ে যাবেন মাহমুদুল এমন আশা ব্যক্ত করে সাদমান বলেছেন, ‘ইনশাআল্লাহ আশা করি অবশ্যই পারবে। জয় যেভাবে ব্যাট করছে, তার থেকে আরও বড় কিছু আশা করাই যায়।
আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো অবস্থানে আছি। জয় ভালো ব্যাট করছে, তাই ইনশাআল্লাহ সে পারবে।’লিড নেওয়ার বিষয়ে দল কোনো পরিকল্পনা করছে কি না এমন প্রশ্ন করলে সাদমান জানান সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘না, এখনো তেমন কোনো পরিকল্পনা হয়নি। যতটা সম্ভব ব্যাট করে যেতে পারি।
ট্যাগস :