-
কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ওই এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে আটক করলেও মূল হোতা লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন পালিয়ে যান।
এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, বিল্লাল ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগেও তারা একই অভিযোগে একাধিকবার গ্রেফতার হলেও অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
আটককৃতরা হলেন—
লুনা আক্তার (বিল্লাল হোসেনের স্ত্রী), শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব হোসেন (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া আক্তার (১৯) ও নুরুন্নাহার (২০)।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা, ৬ জন গ্রেফতার
-
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: - আপডেট সময় : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- 107
জনপ্রিয় সংবাদ




















