পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ০১-০৮-২০২৬ খ্রি. শনিবার রাত ২২.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন আদারিয়াতলা সাকিনস্থ জনৈক হিরণ এর বসত বাড়ির সামনের পায়ে হাটা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ সুমন (২৩), পিতা- আব্দুল কাদির, সাং- আদারিয়াতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















