পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জের সকল থানা ও ফাঁড়ি কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মুন্সীগঞ্জ এর অফিসার ইনচার্জ জনাব ইশতিয়াক আশফাক রাসেল এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পুরাতন সরকারপাড়া সাকিনস্থ ধৃত আরাফাত খান @ রাব্বি (২১), পিতা- হুমায়ুন খান, সাং- পুরাতন সরকারপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















