ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির মিছিলে বেলাল আহমেদের শেষ ছবি

  • আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫
  • 427

বিনোদন প্রতিনিধি,
556
‘নাগরদোলা’, ‘নয়নের আলো’, ‘আমানত’, ‘নন্দিত নরকে’ খ্যাত গুণী পরিচালক বেলাল আহমেদ পরিচালিত শেষ ছবি ‘ভালোবাসবোই তো’ এখন মুক্তির মিছিলে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত পরিবেশিত এ ছবিটি আগামী ১১ই সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবিটির শুটিং শেষ করার আগেই পরিচালক বেলাল আহমেদ না ফেরার দেশে চলে যান। অসমাপ্ত রেখে যান তার বহু স্বপ্নের ছবি ‘ভালোবাসবোই তো’। কিন্তু ছবিটি অসমাপ্ত থাকেনি। ছবির নায়িকা মৌসুমী চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় ছবিটি শেষ করার দায়িত্ব নেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ‘মেহের নেগার’ ছবি পরিচালনা করে মৌসুমী এখন একজন সফল পরিচালকও। ‘ভালোবাসবোই তো’ ছবিটি নিয়ে শুটিং শুরুর আগে পরে পরিচালক বেলাল আহমেদের সঙ্গে তার অনেক আলোচনা হয়েছে। ছবির নায়িকা হিসেবে শুটিং করতে গিয়েও পরিচালকের সঙ্গে চমৎকার একটা বোঝাপড়া গড়ে ওঠে। সেই সুবাদে ‘ভালোবাসবোই তো’ শেষ করতে মৌসুমীর কোন সমস্যা হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, বেলাল আহমেদ অনেক গুণী একজন পরিচালক। হয়তো তার মতো করে আমি ছবিটি শেষ করতে পারিনি। কিন্তু যতটুকু করেছি, আমার বিশ্বাস বেলাল আহমেদের ইচ্ছার বাইরে একটুও যাইনি। চেষ্টা করেছি তার স্বপ্নের কাছাকাছি থেকে ছবিটি শেষ করতে। আমার বিশ্বাস আমি পেরেছি। বেলাল আহমেদের কাহিনী চিত্রনাট্য সংলাপ নিয়ে নির্মিত ‘ভালোবাসবোই তো’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী ও নিলয়। ছবির চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মুক্তির মিছিলে বেলাল আহমেদের শেষ ছবি

আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫