টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের উদ্যোগে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি গোডাউনে নকল *জনসন বেবি অয়েল, শ্যাম্পু, সাবান ও টুথপেস্ট*সহ বিভিন্ন প্রসাধনী মজুদ ও সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে সংশ্লিষ্ট প্রসাধনী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী *১ লাখ টাকা জরিমানা* করা হয়। একই সঙ্গে জব্দকৃত নকল পণ্যগুলো জব্দ করা হয় এবং গোডাউনটি *সিলগালা* করে দেয় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান *অব্যাহত থাকবে*। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সুজন রবি দাস ধনবাড়ী, টাঙ্গাইল 



















